ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ৩:৩৬:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘অন্তর্জালে’ জুটি বাঁধলেন বনি-কৌশানি

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৮ পিএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

টলিগঞ্জের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি। ক্যামেরার পেছনে রিয়েল লাইফেও তাদের রসায়ন দুর্দান্ত। দুজনের মন বিনিময়ের খবরও নতুন নয়। বিয়ে নিয়েও নানা সময়ে শোনা যায় কানাঘুষা। তবে প্রেম নিয়ে কখনোই রাখঢাক নেই তাদের। বরং পরস্পরের ভালোবাসার মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে সরাসরিই ভাগাভাগি করেন তারা।

এবার আবারও নতুন ছবিতে দেখা যাবে বনি-কৌশানি জুটিকে। ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘তুমি আসবে বলে’র মতো ছবি উপহার দিয়েছে এ জুটি। মাতিয়েছে দর্শকদেরও। প্রার্জুন মজুমদার পরিচালিত ও মুকেশ পাণ্ডে প্রযোজিত এ জুটির নতুন ছবির নাম ‘অন্তর্জাল’।


ব্যক্তিগত জীবনে বোঝাপড়া অনেক ভালো হলে রাজনীতির মাঠে তাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় পশ্চিমবঙ্গের সবশেষ বিধানসভা নির্বাচনে। যেখানে কৌশানি তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকলেও বনিকে দেখা গিয়েছিল বিজেপির গেরুয়া শিবিরে।

পরিচালক প্রার্জুন মজুমদার জানিয়েছেন, নারীকেন্দ্রিক গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘অন্তর্জাল’। কৌশানিকে কেন্দ্র করেই আবর্তিত হবে গল্প। যেখানে লহরি নাম নিয়ে কৌশানি ধরা দেবেন একজন লেখিকার ভূমিকায়। তার লহরির স্বামী অপূর্বর চরিত্রে থাকবেন বনি। থ্রিলারধর্মী এ ছবিতে এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও সৌমাল্য দত্ত।

অনুভব ঘোষের চিত্রনাট্যে ছবির গল্পে প্রথম বিবাহবার্ষিকীর রাতেই উধাও হয়ে যায় অপূর্ব। এরপর কেন সে উধাও হয়, কীভাবে তাকে খুঁজে পাওয়া যায় বা আদৌ পাওয়া যায় কি না, তা নিয়ে এগোবে কাহিনি।

ছবিটি থ্রিলার ধাঁচের হলেও করোনা মহামারিকালে ডোমেস্টিক ভায়োলেন্সসহ কোণঠাসা মানুষের জীবনের নানা দিক তুলে ধরা হবে বলেও জানান পরিচালক। মার্চে শুরু হয়েছে ‘অন্তর্জাল’-এর শুটিং।