ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১০:৩০:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘কনসার্ট ফর উইমেন’ : দর্শক শুধুই নারী

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ০৮:২৯ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার

আন্তর্জতিক নারী দিবস উপলক্ষে অাগামী ৮ মার্চ ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী এক কনসার্টের। ‘কনসার্ট ফর উইমেন’।

 

এ আয়োজনের বিশেষত্ব হলো, এতে দর্শক হিসেবে শুধু নারীরাই থাকবেন। ‘কনসার্ট ফর উইমেন’ শিরোনামে এই আয়োজনটি করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। 

 

এ অনুষ্ঠানে  ‘আইকন লেডি’ হিসেবে অংশগ্রহণ করবেন অভিনেত্রী পূর্ণিমা। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘নারীদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে এ অনুষ্ঠানটি। তাই এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে নিশ্চয়ই বেশ ভালো লাগবে। অনুষ্ঠানের আয়োজকদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করছি, খুব ভালো একটি অনুষ্ঠান হবে কনসার্ট ফর উইমেন।’ 

 

‘কনসার্ট ফর উইমেন’-এ গাইবেন কনসার্টে গান গাইবেন আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড এলআরবি, তাহসান, ন্যান্সি, ইমরান, মিনার, বন্দনা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র পরিচালক প্রীতি চক্রবর্ত্তী।

 

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তী জানান, কনসার্টে কমপক্ষে পাঁচ বছর বা তার বেশি বয়সী মেয়েরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন। ৮ মার্চ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই কনসার্ট। সকল শ্রেণীর নারীরা এতে উপস্থিত থাকতে পারবেন।