ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১০:৩৭:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাগরে ভাসিয়ে দেওয়া হলো শ্রী’র চিতাভস্ম

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:২৮ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ১১:১২ পিএম, ৪ মার্চ ২০১৮ রবিবার

আজই শনিবার চেন্নাইয়ে রামেশ্বরমে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে শ্রীদেবীর চিতাভস্ম৷ এজন্য ভস্মাধারে শ্রীদেবীর চিতাভস্ম নিয়ে শুক্রবার সেখানে গেছেন তার স্বামী বনি কাপুর৷

 

২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেলে অস্বাভাবিক মত্যু হয় বলিউড তারকা ৫৪ বছরের শ্রীদেবীর৷ হোটেলের তার ঘরের বাথটবে ডুবে মারা যান এই অভিনেত্রী৷ ২৭ ফেব্রুয়ারি এই তারকার মরদেহ দুবাই থেকে ভারতে নিয়ে আসা হয়েছিল৷  পরের দিন মুম্বইতে তার শেষকৃত্য সম্পাদন হয়৷

 

চিতাভস্ম ভাসানোর পর আজ শনিবার রাতেই বনি কাপুর আর তার পরিবারের সদস্যরা মুম্বাই ফিরে আসবেন।