ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১০:৩৭:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভিক্টোরিয়া’র কারণে অস্কারে ভারত

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:১১ পিএম, ৪ মার্চ ২০১৮ রবিবার | আপডেট: ০২:২১ পিএম, ৫ মার্চ ২০১৮ সোমবার

২০১৮ সালের অস্কারের নমিনি লিস্টে বেশ অনেকটাই পিছিয়ে ভারতীয় সিনেমা৷ নিউটন জোড় টক্কর দিলেও শেষ অবধি নমিনি লিস্টেন কোন ক্যাটাগরিতেই নিজের নাম টিকিয়ে রাখতে পারল না৷ তবে এই বিশাদের মধ্যেও রয়েছে একচিলতে খুশির খবর৷

 

‘ভিক্টোরিয়া এন্ড আব্দুল’ সিনেমাটি ইতিমধ্যে আন্তর্জাতিক মঞ্চে বেশ নজর কেড়েছে৷ ছবিতে ভিক্টোরিয়া চরিত্রে অভিনয় করেছিলেন জুড়ি ডেঞ্চ এবং আব্দুলের চরিত্রে আলি ফজল৷ আপাতত এই ছবি এখন অস্কারের দৌড়ে৷তবে অভিনেতা বা পরিচালকদের তালিকায় নাম না থাকলেও কস্টিউম ডিজাইন এবং মেক আপ ক্যাটাগরিতে রয়েছে সিনেমার নাম৷ যা ভারতীয়দের কাছে অত্যন্ত গর্বের বিষয়৷

 

সম্প্রতি প্রি অস্কার পার্টিতে আমন্ত্রিত ছিল ছবির কলাকূশলীরা৷উপস্থিত ছিলেন আলি ফজল এবং তার গার্লফ্রেন্ড অভিনেত্রী রিচা চাড্ডা৷