‘হিচকী’ দেখে কেঁদে ফেললেন মাধুরী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার | আপডেট: ০৬:১৪ পিএম, ২৩ মার্চ ২০১৮ শুক্রবার
রানি মুখার্জি বলিউডের ব্যাপক জনপ্রিয় এক অভিনেয় শিল্পীর নাম। বাংলাদেশের রয়েছে তার সমান জনপ্রিয়তা। দীর্ঘদিন অভিনয়ের বাইরে রয়েছেন এই শিল্পী। তবে রানির কেরিয়ারের সেকেন্ড ইনিংসের বাকি আর ক’টা দিন। আগামী ২৩ মার্চ মুক্তি পেতে চলেছে অভিনীত ছবি ‘হিচকী’। তার আগে স্পেশ্যাল স্ক্রিনিংয়ে ছবিটি দেখে কেঁদে ফেললেন মাধুরী দীক্ষিত।
সোশ্যাল মিডিয়ায় মাধুরী লেখেন, ‘‘হিচকীর গল্পটা অসাধারণ। খুব ভাল কাস্ট। সিদ্ধার্থ পি মলহোত্রা খুব ভাল পরিচালনা করেছেন। রানির আরও একটা দারুণ পারফরম্যান্স।’’
জানা গেছে, মাধুরীর সঙ্গে রেখা, কর্ণ জোহর, সুস্মিতা সেন, বনি কপূর, খুশি কপুর, শিল্পা শেট্টি উপস্থিত ছিলেন স্পেশ্যাল স্ক্রিনিংয়ে।
‘হিচকী’তে একজন শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন রানি। তার চরিত্রের নাম নয়না মাথুর। স্নায়ুর সমস্যার কারণে তার কথা বলার সময় সমস্যা হয়। সেই প্রতিকূলতা পেরিয়ে তিনি ছাত্রছাত্রীদের মন জয় করে নেন। সিদ্ধার্থ পি মলহোত্র পরিচালিত এই ছবিতে এক নতুন রানিকে দর্শক দেখবেন বলে দাবি গোটা টিমের।
