ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৬:৪১:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রণবীরকে রাতে ঘুমাতে দেন না আলিয়া

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি মুক্তি পাওয়া তার ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এছাড়া কয়েকদিন পরেই বাবা হতে চলেছেন তিনি। কিন্তু চারিদিকে এত খুশির খবরের মধ্যে নির্ঘুম রাত কাটছে এই অভিনেতার।

এক সাক্ষাৎকারে এই কষ্টের কথা নিজেই জানিয়েছেন রণবীর। আর এর পেছনে দায়ি করেছেন স্ত্রী আলিয়া ভাটকে। এই অভিনেতা বলেন, ‘আলিয়া গোটা বিছানা জুড়ে শুয়ে থাকে। আর আমি এক কোণায় পড়ে থাকি। সারারাত আলিয়া বিছানায় ঘুরতে থাকে! বেশিরভাগ রাতেই আমার একেবারে ঘুম হয় না।’

এদিকে এই অভিযোগ মেনেও নিয়েছেন আলিয়া। পাশাপাশি ‘রাজি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘রণবীরের সবচেয়ে ভালো দিক হলো, সে খুব ঠান্ডা স্বাভাবের। খুব ভালো শ্রোতা। মন দিয়ে সবার কথা শোনে।’

রণবীর-আলিয়া অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এই সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন তারা। গত ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এটি। মোট তিনটি অংশে মুক্তি দেওয়া হবে ‘ব্রহ্মাস্ত্র’। প্রথমটির নাম ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান- শিবা’।

আয়ান মুখার্জি পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করেছেন— অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। হিন্দির পাশাপাশি সিনেমাটি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে।