ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৯:০৩:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নির্মাতারা আমাকে নাইটি পরা অবস্থায় দেখতে চান : মাহি গিল

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:০২ এএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:৪৯ পিএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার

কাস্টিং কাউচ নিয়ে চলমান আলোচনা-সমালোচনার শুরুটা হয়েছে হলিউড থেকে। প্রযোজক হার্ভে ওয়াইনস্টেনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর থেকে বিশ্বের অন্যান্য দেশের সিনেমা ইন্ডাস্ট্রির অভিনয়শিল্পীরাও সরব হয়েছেন। বিশেষ করে বলিউডের শিল্পীরা কাস্টিং কাউচ ও যৌন হেনস্থার বিরুদ্ধে কথা বলছেন। রাধিকা আপ্তে, শ্রী রেড্ডি, বিদ্যা বালান, কঙ্গনা রানাউতসহ অনেকেই এই বিষয়ে মুখ খুলেছেন।

 

এবার কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী মাহি গিল। তিনি বলেন, তিনি যখন ক্যারিয়ার শুরু করেন, তখন বেশ কিছু আপত্তিকর ঘটনার সম্মুখীন হন। অভিনয়ের জন্য অডিশন দিতে গেলে নির্মাতারা তাকে অশ্লীল প্রস্তাব দিতেন। কেউ কেউ তো বলতেন, নাইটি পরে দেখাতে। আবার কেউ বলেন, সালওয়ার কামিজ পরে অডিশন দিতে গেলে কেউ আমাকে সিনেমায় কাজের সুযোগ দেবেন না।


তবে কোন পরিচালক এমন প্রস্তাব দিয়েছিলেন, সেটা মনে করতে পারছেন না মাহি। অনেক দিন আগের ঘটনা বলে তিনি সেটা ভুলে গেছেন। মাহি বলেন, মেয়েদের দেখলেই যারা ওই ধরনের কুত্সিত ভাবনা-চিন্তা শুরু করে দেন, তারা সমাজের সব জায়গাতেই বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন।