পোশাক নিয়ে ভক্তের মন্তব্য, যা বললেন মিম
বিনোদন ডেস্কঃ
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২২ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩ শুক্রবার
ফাইল ছবি
তারকাদের পোশাক, চুলের স্টাইলসহ নানা বিষয়ে ভক্তদের আগ্রহ নতুন কিছু নয়। তাদের জীবনাচরণ, চাল-চলন অনুসরণ করেন অনেক ভক্ত।
নিয়মিত ফেসবুকে নানারকম পোশাক পরে ছবি পোস্ট করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেসব ছবি নিয়ে ভক্তদের নানারকম মন্তব্য থাকে। অনেক মন্তব্যের উত্তরও দেন মিম।
বুর্জ খলিফা ও দুবাই মল থেকে ভক্তদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন মিম। ছবিতে একজন ভক্তের মন্তব্য, 'আপনি এক পোশাক বারবার ব্যবহার করেন?' সেখানে মিমের মন্তব্য, 'হ্যাঁ, আমি আমার সব পোশাক অনেকবার ব্যবহার করি। কারণ প্রতিটি পোশাকই আমার অনেক পছন্দের।'
