বধূর সাজে সোনম কাপুর
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:০২ এএম, ৯ মে ২০১৮ বুধবার | আপডেট: ০৭:৫৬ পিএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার
শিখ রীতি-নীতি মেনে দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন সোনম কাপুর। লাল লেহেঙ্গা পরে, হাতে চুড়া ঝুলিয়ে সোনম যখন বিয়ের জন্য মন্ডপে হাজির হন, তখন একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে। এই সাজে অপরুপা সোনমকে যেন আরও সুন্দরী, আরও আকর্ষণীয় মনে হচ্ছিল।
সোনমের পাশাপাশি আনন্দ আহুজাকেও বেশ আকর্ষণীয় লাগছিল তখন। বিয়ের আসরে হাজির হন বলিউডের জনপ্রিয় সব তারকারা।
বিয়ের আসরে যখন সোনম আর আনন্দ মুখোমুখি বসেন তখন যেন ক্যামেরার ফ্লাশে রঙিন হয়ে ওঠে পুরো আয়োজন।
বেশ কিছুদিন ধরেই সোনমকাপুর ও আনন্দ আহুজার প্রেম কাহিনী নিয়ে নানা রকম সংবাদ, ঘটনা, রটনা প্রকাশ হয়েছে। তাদের বিয়ের গুঞ্জন নিয়েও প্রকাশিত হয়েছে নানা রঙীন খবর। অল্প কিছুদিন আগেই কাপুর পরিবার থেকে নিশ্চিত করা হয়, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বর্তমানের আলোচিত জুটি সোনম কাপুর ও আনন্দ আহুজা।
অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন অনিল কাপুরের মেয়ে সোনম ও তার দীর্ঘদিনের প্রেমিক আনন্দ। মঙ্গলবার দুপুরে দুপুরে বান্দ্রা রক ডেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এসময় লাল লেহেঙ্গা, খোঁপায় ফুলের অপূর্ব সাজে নজর কেড়েছেন নববধূ।
ইনস্টাগ্রামে সোনমের বিয়ের একটি ছবি পোস্ট করে বোন রিয়া কাপুর লিখেছেন, বোনের ভালোবাসা চিরকালই প্রকৃত ভালোবাসা। বোনের বিয়ে হয়ে গেলো। আজ থেকে সে সোনম কাপুর আহুজা।
ভারতীয় গণমাধ্যমের খববরেও জানা যায়, সোনমের বিয়েকে ঘিরে কদিন ধরেই বলিউড তারকাদের মিলনমেলা দেখা গেছে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শ্বেতা বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, কারশিমা কাপুর, রানী মুর্খাজী, কারিনা কাপুর, সাইফ আলি খানসহ বহু তারকা হাজির হন অনিল কাপুরের মেয়ে সোনমের বিয়েতে।
কাল বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনমের চাচা বনি কাপুর, চাচাতো বোন জাহ্নবী কাপুর, খুশি কাপুর সহপরিবারের সদস্যরা। আজ রাত ৮টায় হবে সোনম-আনন্দর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। মুম্বাইয়ের পাঁচতারকা লীলা হোটেলে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আসবেন অনেকেই।
এর আগে পরশু ৭ মে মেহেদী অনুষ্ঠান হয় জমকালো আয়োজনে। মেহেদী অনুষ্ঠানকে ঘিরেও আয়োজন করা হয় সঙ্গীত আসর। গানের সঙ্গে নাচতে দেখা যায় সোনম কাপুরের বাবা অনিল কাপুর, শিল্পা শেঠিসহ উপস্থিত সবাইকে।
