ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৯:০১:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পূর্ণিমার অতিথি শাকিলা ও নিপা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:২৫ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার

বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে প্রচারিত হচ্ছে সেলিব্রেটি টকশো ‘এবং পূর্ণিমা’। জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

এ অনুষ্ঠানের প্রতিটি পর্বেই দেখা মেলে নতুন নতুন তারকার। অনুষ্ঠানের এবারের পর্বে পূর্ণিমার অতিথি হয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিলা শর্মা (জাফর) ও একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নিপা।

আড্ডায় আড্ডায় নিজেদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগাসহ নানা বিষয় উঠে এসেছে এ পর্বে। কথায় কথায় জমে উঠেছে এবং পূর্ণিমার এ পর্ব।

বন্ধুত্ব সম্পর্কে পূর্ণিমার প্রশ্নের জবাবে শামীম আরা নিপা জানান, ‘আমরা ভীষণ ব্যস্ত হলেও বন্ধুত্বের জায়গায় ভীষণ ছেলেমানুষ।’

অন্যদিকে শাকিলা বলেন, ‘মানুষের এমন কিছু গুণ থাকে যা দেখে মুগ্ধ হতে হয়। নিপার মাঝে আমি তেমন কিছু গুণ দেখেছি।’

দুই বন্ধুর বন্ধুত্বের দারুণ সব গল্প জানা যাবে ‘এবং পূর্ণিমা’র এবারের পর্বে। সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আরটিভিতে পর্বটি প্রচার হবে শনিবার (১২ মে) রাত ১০টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত। গ্রন্থণা করেছেন অনিন্দ্য মামুন।