ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৯:০৩:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কান উৎসবে পাঁচ নারী বিচারক

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:২৪ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ১২:৫৮ পিএম, ১২ মে ২০১৮ শনিবার

বরাবরই কান চলচ্চিত্র উৎসব মানে জমজমাট ব্যাপার-স্যাপার। এবারও এর ব্যতিক্রম হয়নি। বিশ্ব চলচ্চিত্রের তারকাদের মিলনমেলায় জমে উঠছে কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসর। এবার কান উৎসব নিয়ে আলোচনাগুলোর মধ্যে অন্যতম ছিল নারী বিচারকের সংখ্যা। এবারের আয়োজনে নারী বিচারক ৫ জন। যার মধ্যে রয়েছেন তরুণ হলিউড তারকা ক্রিশ্চিয়ান স্টুয়ার্ড।

 

উৎসবের ৭১তম এ আসরে প্রতিযোগিতা বিভাগের সভাপতি অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট। এবার ঘোষণা করা হলো, কারা দায়িত্ব পালন করবেন তার নেতৃত্বে। কেট ব্ল্যানচেট (অস্ট্রেলীয় অভিনেত্রী, প্রযোজক), ক্রিস্টেন স্টুয়ার্ট (মার্কিন অভিনেত্রী), লেয়া সেদু (ফরাসি অভিনেত্রী), আভা ডুভারনে (মার্কিন চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক), খাজা নিন (বুরুন্ডিয়ান গীতিকার, সুরকার ও গায়িকা)।

 

এছাড়াও তিনজন পুরুষ রয়েছেন বিচারকদের মধ্যে। তারা হলেন, চ্যাং চেন (চীনা অভিনেতা), ডেনিস ভিলেন্যুভ (কানাডিয়ান পরিচালক, চিত্রনাট্যকার), আন্দ্রে জিভিয়াজিন্তসেভ (রুশ পরিচালক, চিত্রনাট্যকার), রবার্ট গেদিজিয়ন (ফরাসি পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক)।



প্রতিযোগিতা বিভাগের বিচারক প্যানেলে এবার নারীদের প্রাধান্য লক্ষণীয়। তাদের মধ্যে বড় আকর্ষণ ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। মাত্র ২৮ বছর বয়সেই কানের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকের আসনে বসতে যাচ্ছেন তিনি। তার ঝুলিতে আছে উডি অ্যালেনসহ বিখ্যাত নির্মাতাদের ছবিতে কাজের অভিজ্ঞতা। জেমস বন্ড সিরিজের ‘স্পেক্টর’ ও ‘মিশন ইমপসিবল’ সিরিজের ফরাসি অভিনেত্রী লেয়া সেদু নিশ্চিতভাবেই জৌলুস ছড়াবেন বিচারক প্যানেলে। 

 


ইতোমধ্যে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ১৮টি ছবির নাম ঘোষণা করা হয়েছে। তবে এ তালিকায় আরও দুই-একটি ছবি যুক্ত হতে পারে। আগামী ১৯ মে উৎসবের সমাপনী দিনে বিচারকরা স্বর্ণপাম জয়ী ছবির নাম জানাবেন। এর আগে গত ৮ মে পর্দা উঠেছে এই আয়োজনের। এবারের উদ্বোধনী ছবি ছিলো ইরানি পরিচালক আসগর ফারহাদির ‘এভরিবডি নৌস’।

 

এদিকে হলিউডের অনেক তারকাদের মতো ফ্রান্সে পৌঁছেছেন বলিউড তারকারাও। কঙ্গনা ও দীপিকা এখন ফ্রান্সে। কালো শাড়ি পরা কঙ্গনার ছবি বিভিন্ন সংবাদপত্রে এরিমধ্যে দেখেছেন অনেকে। অন্যদিকে দীপিকার ছবিও দেখেছেন পাঠকরা।