শ্রীদেবীর মৃত্যু একটি পরিকল্পিত খুন!
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৪২ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার | আপডেট: ০১:৩৮ পিএম, ২১ মে ২০১৮ সোমবার
বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর বিষয়ে এতদিন পর বিস্ফোরক মন্তব্য করেছেন দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত এসিপি বেদ ভুষণ। তার মতে এটা স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত খুন। আলোচিত এই নায়িকা গত ২৪ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। দুবাইয়ের একটি হোটেলের বাথটাবে ডুবে মারা যান তিনি। পুলিশের ময়নাতদন্তের পর এমনটাই জানা যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বেদ ভুষণ বলেন, কাউকে চাইলেই তো জোর করে বাথটাবে ধাক্কা দিয়ে ফেলে দেয়া যায়। পানিতে ডুবিয়ে রেখে তার নি:শ্বাস বন্ধ করে তাকে হত্যা করা সম্ভব। এতে করে কোনো প্রমাণ ছাড়াই একজন মানুষকে মেরে ফেলা যায়। শ্রীদেবীকেও পরিকল্পনা করেই হত্যা করা হয়েছে।
শ্রীদেবীর মৃত্যুর ময়নাতদন্ত নিয়ে বেদ ভুষণ বলেন, দুবাইয়ের আইন ব্যবস্থার প্রতি আমাদের সম্মান রয়েছে। কিন্তু তারা শ্রীদেবীর ময়নাতদন্তের যে প্রতিবেদনটি জমা দিয়েছেন সেটি নিয়ে আমরা সন্তুষ্ট নই। ঠিক কি হয়েছিলো তার সঙ্গে আমরা সেটি জানতে চাই। এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি রয়েছে। আমরা দুবাই যাবো এবং সবকিছু পুনরায় তদন্ত করবো।
বেদ ভূষণ জানান, শ্রীদেবীর মৃত্যুর তদন্ত করার জন্য তিনি দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ার্সে গিয়েছিলেন। কিন্তু হোটেলের সেই ঘরে তাকে ঢুকতে দেয়া হয়নি। তাই তিনি পাশের ঘর থেকে সম্পূর্ণ ঘটনাটি বোঝার চেষ্টা করেছেন এবং সিদ্ধান্তে এসেছেন যে, শ্রীদেবীর মৃত্যু পরিকল্পিত।
শ্রীদেবীর মৃত্যুর ক্ষেত্রে এ ঘটনায় যেন নতুন মোড় পেল। অবশ্য শ্রীদেবীর মৃত্যু নিয়ে রহস্যের জটা আগে থেকেই ছড়িয়েছিলো। প্রথমে হার্ট অ্যাটাকে শ্রীদেবী মারা যান বলে খবর ছড়ায়। কিন্তু পরে বলা হয়, শ্রীদেবীর মৃত্যু বাথটাবের পানিতে ডুবে হয়। বাথটাবের পানিতে ডুবে মৃত্যুর বিষয়ে এর আগেও অনেকে দ্বিমত পোষণ করেছেন।
সে সময় সুনীল সিংহ নামের এক আইনজীবী প্রশ্ন তোলেন, শ্রীদেবীর উচ্চতা ছিলো ৫ ফুট ৭ ইঞ্চি। অন্যদিকে বাথটাবটি ৫ ফুট ১ ইঞ্চি লম্বা। তাহলে কীভাবে বাথটাবে মৃত্যু সম্ভব।
এদিকে বেদ ভুষণের এমন দাবিতে আবারো বলিউডে আলোচনা শুরু হয়েছে। শ্রীদেবীর মৃত্যুর রহস্য নিয়ে আবারো ঘাঁটাঘাঁটি করছেন অনেকে। তবে এই বিষয়ে শ্রীদেবীর স্বামী বনি কাপুর বা তাদের পরিবারের কেউ কোনো মন্তব্য করেননি।
