ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৭:২০:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শারীরিক হেনস্থা নিয়ে মুখ খুললেন সুস্মিতা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার | আপডেট: ০১:১৪ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার

এবার শারীরিকভাবে হেনস্থা হওয়ার কথা প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। কিছু দিন আগেই ১৫ বছর বয়সী এক কিশোর ভিড়ের সুযোগে তাকে শারীরিকভাবে হেনস্থা করেছে বলে জানান তিনি। সাম্প্রতিক সময়ের এ ঘটনা নিয়ে তিনি মুখ খুলেছেন সাংবাদিকদের সামনে। কেনো ব্যবস্থা গ্রহণ না করে ছেলেটিকে তিনি বরং অবশ্য ক্ষমা করে দেন।

 

সুস্মিতা সাংবাদিকদের বলেন, ছয় মাস আগে একটি অ্যাওয়ার্ড ফাংশনে ১৫ বছরের একটা ছেলে আমার সঙ্গে মিস বিহেভ করে। অনেকে হয়তো ভাবেন, সঙ্গে বডিগার্ড থাকে বলে আমাদের এ ধরনের সমস্যায় পড়তে হয় না। কিন্তু ১০ জন বডিগার্ড থাকলেও আমরা যখন ১০০ জনের সামনে যাচ্ছি এমন সমস্যা ডিল করতে হয়।

 

সুস্মিতা সেদিন ছেলেটিকে ডেকে বোঝান। তাকে বলেন, ওই পরিস্থিতিতে যদি তিনি কাঁদতে শুরু করতেন তাহলে ছেলেটির জীবন শেষ হয়ে যেত। এ বিউটি কুইন আরও বলেন, আমার মনে হয়, ওই ধরনের আচরণ যে কোনও এন্টারটেনমেন্ট নয়, বরং গুরুতর অপরাধ, সেটা সে জানত না।

 

ছেলেটি নিজের ভুল বুঝতে পেরেছিল বলে দাবি করেছেন সুস্মিতা। তবে ছেলেটিকে কোন শাস্তি না দিয়ে এক ধরনের মহানুভবতারই পরিচয় দিয়েছেন সাবেক এ সুন্দরী।