ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৭:১১:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তাজিনকে নিয়ে স্মৃতিচারণ

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:২০ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার | আপডেট: ০৬:২৯ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার

অভিনেত্রী তাজিন আহমেদ চলে গেছেন না ফেরার দেশে। তাজিনের আকস্মিক মৃত্যুতে শোবিজে নেমে এসেছে শোকের ছায়া। তার এ অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। তাকে নিয়ে স্মৃতিচারণ করলেন অভিনয় ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা।

 

জনপ্রিয় অভিনেতা ইন্তেখার দিনার বলেন, তাজিনের মৃত্যুর খবর পাওয়ার পরই হাসপাতালে ছুটে যাই। হঠাৎ করে এ কী হল। সুস্থ একজন ভাল মানুষ কিভাবে কি হল বুঝতেই পারলামনা। এ মৃত্যু কিভাবে মেনে নিব। এই তো এক সপ্তাহ আগেও কথা হল। আগের মতই চঞ্চল। কখনই কোন কথা মনে চেপে রাখত না, প্রকাশ করে দিত। কাউকে মন খারাপ দেখলে হাসানোর চেষ্টা করতো আর আজ ও নেই। দোয়া করি পরপারে ও ভাল থাকবে ইনশাল্লাহ।

 

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান বলেন, তাজিন আহমেদ ছিলেন অন্য রকম এক অভিনেত্রী। হঠাৎ করে খবর পাই তাজিন আর নেই। প্রথমে মেনে নিতে কষ্ট হচ্ছিল। ও সবসময় আমাদের সবাইকে মাতিয়ে রাখত। কোন সময় হাসি ছাড়া কথা বলত না। যখন ও ভোরের কাগজে কাজ করে তখন থেকেই ওর সাথে আমার পরিচয়। অভিনয়ের প্রতি ওর আলাদা একটা ভালবাসা ছিল। সব সময় সবার সাথে ভাল ব্যবহার করত। কখনো দেখিনি কারও সাথে রাগ করে কথা বলতে। ওর ঐ হাসিটা আমি কখনই ভুলতে পারবো না।

 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, তাজিনের অসময়ে চলে যাওয়া সত্যিই খুব বেদনাদায়ক। হঠাৎ এভাবে সে চলে যাবে কল্পনাও করিনি। সুঅভিনেত্রী, হাস্যোজ্জল, বুদ্ধিদীপ্ত সঞ্চালক তাজিনের আত্বার শান্তি কামনা করছি।