ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৭:১২:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দশ বছরের ছোট গায়কের সঙ্গে প্রিয়াঙ্কার ডেট!

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ৩০ মে ২০১৮ বুধবার | আপডেট: ০১:১২ এএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার

নিজের চেয়ে দশ বছরের ছোট এক মার্কিন গায়কের সঙ্গে ডেট প্রিয়াঙ্কা চোপড়া! সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড, হলিউড অভিনেত্রী কি আসলেই ডেট করছেন? এ প্রশ্নে একটি ইতিবাচক জবাব দিলেন খোদ প্রিয়াঙ্কা (৩৫)।

 

মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে লস এঞ্জেলসে সময় কাটানোর মুহূর্ত শেয়ার করেন বলিউড এই তারকা। বয়স নিজের থেকে ১০ বছর কম হলেও গায়ক নিকের সান্নিধ্যে খুব স্বাছন্দ্যে দেখা যায় সাবেক এই বিশ্ব সুন্দরীকে।


এনডিটিভির গতকাল মঙ্গলবারের এক প্রতিবেদনে বলা হয়, লস এঞ্জেলসে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। ইন্সটাগ্রামে শেয়ার করা তার দুটি ছবিতেই দেখা যায়, পিসি ও নিক সবার মাঝে থেকেও খুব ঘনিষ্ঠ হয়ে আছেন।



ছবিটি শেয়ারের পর পরই অনেকেই প্রিয়াঙ্কা-নিকের ডেট করা নিয়ে মন্তব্য করেছেন। অনেকেই বলেছেন, ‘তাদের একসঙ্গে খুব মানায়।’

 


সম্প্রতি লস এঞ্জেলসের বেসবল স্টেডিয়ামে একসঙ্গে দেখা যায় তাদের। ভিডিওতে দেখা যায়, প্রিয়াঙ্কা ও নিক একসঙ্গে গ্যালারির দিকে হেঁটে যাচ্ছেন। ভিডিওটি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 


কস্টিউম ইনস্টিটিউট নামে পরিচিত মেট গালা উৎসব। এটি নিউইয়র্ক শহরের আর্টস কস্টিউম ইনস্টিটিউট মেট্রোপলিটন মিউজিয়ামের জন্য আয়োজিত একটি বার্ষিক চাঁদা তোলার উৎসব। গতবছর একইসঙ্গে মেট গালার রেড কার্পেটে হাঁটেন প্রিয়াঙ্কা-নিক। উৎসবে প্রিয়াঙ্কার দুটি ছবিও নিজের ইন্সটাগ্রামে ‘প্রিয় প্রিয়াঙ্কা’ লিখে শেয়ার করেন নিক।

 


এদিকে হলিউডের আসন্ন ‘অ্যা কিড লাইক জেক’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাজ করছেন প্রিয়াঙ্কা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ এর তৃতীয় সিজনেও দেখা যাচ্ছে তাকে। দু`বছর পর সালমানের ‘ভারত’ সিনেমার মধ্য দিয়ে আবারো বলিউডের পর্দায় ফিরছেন সাবেক এই বিশ্ব সুন্দরী।