ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৭:১২:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রবি ঠাকুরের প্রেম নিয়ে প্রিয়াঙ্কার সিনেমা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৪২ পিএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:৫৫ পিএম, ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার

ছবি প্রযোজনায় নাম লিখিয়েছেন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা, রবি ঠাকুরের প্রেম নিয়ে নির্মিত নতুন ছবি নলিনীর মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন এ অভিনেত্রী। গত বছরই এ ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন বলিউড, হলিউড জয়ী এই তারকা। এবার তা সত্যি হতে চলেছে। 

 

এ ছবিটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়। ছবিতে অভিনয় করছেন বাঙালির সর্বকালের অন্যতম সেরা অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রয়েছেন ভিক্টর ব্যানার্জি, থাকছেন সাহেব ভট্টাচার্যও। মারাঠি অভিনেত্রী বৈদেহী পরশুরামীও এই ছবিতে থাকছেন।

 

প্রিয়াঙ্কা আগেই জানিয়েছিলেন যে, ভালো গল্প বলতেই তিনি ছবি প্রযোজনায় হাত দিচ্ছেন। আর সেই মতো, রবীন্দ্রনাথের জীবনের একটি প্রাসঙ্গিক দিকের গল্প তিনি বলতে চলেছেন `নলিনী` ছবিটির মাধ্যমে।

 

জানা গেছে,  ছবিটি একই সঙ্গে বাংলা, মারাঠি ও ইংরাজি ভাষায় মুক্তি পাবে।