শ্লীলতাহানির অভিযোগ শ্রদ্ধা শর্মার
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৫৪ পিএম, ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৩:২৮ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার
বিগ বস-এর প্রাক্তন প্রতিযোগী শ্রদ্ধা শর্মা। নিজের খামখেয়ালীপনার কারণে আলোচনায় থাকেন সবসময়। এবার উল্টো অভিযোগ করলেন শর্মা। শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত করলেন রাজেশ সালুজাকে।
শ্রদ্ধা শর্মা বলেন, বেশ কিছুদিন ধরেই চাটার্ড অ্যাকাউনট্যান্ট রাজেশ সালুজা আমার সাথে খারাপ ব্যবহার করছিলেন। এমন কী, আমাকে শ্লীলতাহানি করা হয়েছে। তার উপর আবার বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ করি।
তিনি জানান, রাজেশের মুখোশ খুলে দিতেই তিনি পুলিশের কাছে এ অভিযোগ দায়ের করেছেন। এর আগেও অন্যান্য মেয়েদের সাথে সালুজা এরকম করেছেন বলে জানান শ্রদ্ধা। পুলিশ এ বিষয়ে তাকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
