ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৭:১২:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৩৩-এ পা দিলেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার | আপডেট: ০১:৩৪ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার

বীর ডি ওয়েডিং তারকা সোনম কাপুর আজ ৩৩-এ পা দিলেন।  আজ শনিবার তার জন্মদিন। শুভ জন্মদিন সোনম।

 

১৯৮৫ সালের ৯ জুন ভারতের মুম্বাইয়ের চেম্বুরে জন্ম নেন অনিল কাপুর-সুনীতা কাপুর দম্পতির এই জ্যেষ্ঠ কন্যা। তার অপর দুই ভাইবোনের নাম রিয়া কাপুর ও হর্ষবর্ধন কাপুর।

 

এবারের জন্মদিনটা সোনমের জন্য একবারেই ভিন্ন। কারণ আগে তিনি ছিলেন একা। এখন তিনি আনন্দ আহুজার স্ত্রী। আনন্দ আহুজার সাথে বিয়ের পর এটাই তার প্রথম জন্মদিন। সে ক্ষেত্রে এ জন্মদিনে স্পেশাল কিছু হওয়ারই কথা। তার উপর আবার সোনম অভিনীত নতুন ছবি `বীর ডি ওয়েডিং`-ভালই ব্যবসা করছে বলিউডে। তাই সব মিলিয়ে এবারের জন্মদিনে যেন সোনমের আনন্দেরও শেষ নেই, খুশিরও সীমা নেই। 

 

আজ তার জন্মদিন উপলক্ষে স্বামী আনন্দ আহুজা একটি অসাধারণ ছবি পোস্ট করেছেন নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। মমতাময়ী-রূপী সে ছবির ক্যাপশনে আনন্দ লেখেন, সোনম তাকিয়ে আছেন তার জন্মের সেই দিনটির দিকে। এটাই হয়তো তাকে নিয়ে আমার ভাবনা। যা শুধু তাকে নিয়েই আবর্তিত।