শুরু হল তানিয়া-বাপ্পার নতুন সংসার
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:০০ পিএম, ২৪ জুন ২০১৮ রবিবার | আপডেট: ০১:০৯ এএম, ২৫ জুন ২০১৮ সোমবার
অবশেষে বিয়ে করলেন বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন। কাল শনিবার বিকেলে তাদের বিয়ের নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন হয়। ১৬ মে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান অনুষ্ঠিত হয়।
শনিবার বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাতে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে খুব ছোট পরিসরে দুই পরিবারের পক্ষ থেকে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাপ্পা ও তানিয়ার পরিবারের সদস্যরা ছাড়াও অভিনয় ও সংগীতজগতের ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন।
বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে তাদের শুভকামনা জানাতে এসেছিলেন নাট্যজন আতাউর রহমান, অভিনয়শিল্পী নাবিলা, সংগীতশিল্পী কনা, কোনাল, এলিটা, সানবীম, উপস্থাপিকা সামিয়া আফরিন, চৈতী, গীতিকার শাহান কবন্ধ প্রমুখ।
বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বাপ্পা মজুমদার অভিনয় ও নৃত্যশিল্পী চাঁদনীকে ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালে। দীর্ঘ নয় বছর পর কয়েকমাস আগে সংসারজীবনের ইতি টানেন তারা। অন্যদিকে চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আর তানিয়া হোসাইন ভালোবেসে ২০১০ সালের ৩০ মার্চ বিয়ে করেন। এক বছরের মাথায় তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।
অনুষ্ঠানে নবদম্পতি সবার কাছে দোয়া আর ভালবাসা চান।
