অস্কারের নতুন কমিটিতে ৪৯ ভাগ নারী
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২৭ জুন ২০১৮ বুধবার | আপডেট: ১২:৩৪ পিএম, ৩০ জুন ২০১৮ শনিবার
অস্কারের মান উন্নয়নের জন্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্স তাদের নতুন কমিটিতে সদস্য হওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ৯২৮ জনকে আমন্ত্রণ জানিয়েছে। এদের মধ্যে প্রায় ৪৯ শতাংশ নারী। এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এক বিবৃতিতে এই সংস্থা জানায়, তারা পৃথিবীর ৫৯টি দেশ থেকে স্ব স্ব ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখা এই সংখ্যক সংস্কৃতিমনস্ককে (ফিল্ম পারসনালিটি) আমন্ত্রণ জানিয়েছে।
এই আমন্ত্রণপ্রাপ্তদের মধ্যে ২০ জন ভারতীয় আছেন, যারা চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট। এদের মধ্যে ছয় জন নারী। এরা হলেন, অভিনেত্রী মাধুরী দীক্ষিত, টাবু, মাধবী মুখোপাধ্যায়, ডলি আহলুওয়ালিয়া (ডিজাইনার), উষা খান্না (সংগীত), স্নোহা খান ওয়ালকার (সংগীত)।
