ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১০:৪৭:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাই পল্লবীর বলিউডে অভিষেক হতে যাচ্ছে

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

সাই পল্লবীর বলিউডে অভিষেক হতে যাচ্ছে

সাই পল্লবীর বলিউডে অভিষেক হতে যাচ্ছে

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। এবার জনপ্রিয় এই অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধলেন ‘বলিউড পারফেকশনিস্ট’ আমির খানের বড় ছেলে জুনায়েদ খান। 

তামিলের পাশাপাশি তেলুগু ও মালায়লাম ভাষার চলচ্চিত্রেও কাজ করেন তিনি। সাবলীল অভিনয়ে জনপ্রিয়তার পাশাপাশি অর্জন করেছেন বহু পুরস্কারও।

জাপানে দুজনের শুটিংয়ের ছবি এরই মধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে। এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে সাই পল্লবীর।

জুনায়েদের অভিষেক ছবি যশ রাজ ফিল্মের সঙ্গে, সিনেমার নাম ‘মহারাজ’। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে ‘মহারাজ’-এর। চলতি বছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অভিষেক ছবির মুক্তির আগেই দ্বিতীয় ছবির শুটিং শুরু করে দিয়েছেন জুনায়েদ। আর সেই ছবির শুটিংয়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ছবিগুলোতে জুনায়েদের সঙ্গে দেখা গেছে দক্ষিণি নায়িকা সাই পল্লবীকে। ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে, জুনায়েদের দ্বিতীয় ছবিতে জুটিবদ্ধ তারা।

নাম প্রকাশিত না হওয়া ছবিটির প্রযোজনা করছেন জুনায়েদের বাবা আমির খানই। রানী মুখার্জির ‘হিচকি’খ্যাত পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা এর পরিচালক।