সাইফ কন্যা সারার সাথে কারিনার বন্ধুত্ব
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৫২ পিএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৩ এএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার
হিসেবে সারা আলি খান কারিনা কাপুরের সৎ মেয়ে। তা সত্বেও দুজনের সম্পর্ক বন্ধুর মতই। সম্প্রতি সিম্বা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে সারার। আর এ ব্যাপারে তাকে সর্বত্মাক সহযোগিতা করছে কারিনা কাপুর।
‘সিম্বা’ ছিবিতে অভিনয়ের পর সারা আলি খান ব্যস্ত হয়ে পড়েছেন ‘কেদারনাথ’-এর শুটিংও। ক্যারিয়ারের শুরুতেই পর পর দুইটি সিনেমার শুটিং করেই চলেছেন সাইফ কন্যা। মেয়ের (সইফের প্রথম পক্ষের) চাপ কাটাতে কারিনা নিজেই উৎসাহী হয়ে এগিয়ে গেছেন।
সিম্বা’-য় যাতে সারাকে ‘পারফেক্ট লুকে’ দেখা যায়, তার জন্য নিজে উদ্যোগ নিয়েছেন কারিনা। জানা গেছে, কারিনা নিজের হেয়ারস্টাইলিস্ট এবং মেকআপ আর্টিস্ট পম্পিকে সারার কাছে পাঠিয়েছেন। কারিনার ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত পম্পি সব সময় কারিনাকে সাজিয়ে গুছিয়ে রাখেন।
সেই কারণেই এবার সারার ‘পারফেক্ট লুকের’ জন্যও পম্পির উপরই ভরসা করে রয়েছেন কারিনা। পম্পি যাতে সুন্দর করে সারার মেকআপ সামলে দেন, সেই নির্দেশই দিয়েছেন এ নামী অভিনেত্রী।
সাইফ-অমৃতার মেয়ে হলেও, কারিনার সঙ্গে সারার সম্পর্ক একেবারেই অন্যরকম। সময় পেলে মাঝে মধ্যেই মা-মেয়ে একসঙ্গে বেরিয়ে পড়েন বলেও জানান কারিনা কাপুর খান। পারিবারিক সম্পর্ক যেমনই হোক দুজনের সম্পর্ক কোন গন্ডির মধ্যে আবদ্ধ থাকেনি।
