ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৫:৩৯:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শুভ জন্মদিন ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:৫১ পিএম, ১৬ জুলাই ২০১৮ সোমবার | আপডেট: ০৩:১০ পিএম, ১৮ জুলাই ২০১৮ বুধবার

আজ সোমবার ৩৫ বছর পূর্ণ হচ্ছে বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা ক্যাটরিনা কাইফের। শুভ জন্মদিন ক্যাটরিনা। নতুন ছবির শুট্যিং নিয়ে অনেকটাই ব্যস্ত এই নায়িকা। তারপেরও ক্যাটরিনা এবারের জন্মদিন তার পরিবারের সাথে উদযাপন করছেন।



তার ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে জানা গেছে, ইউরোপে নিজের খুব প্রিয় কোনো স্থানে পরিবারের সদস্যদের নিয়ে এবারের জন্মদিন উদ্যাপন করছেন তিনি।

 

এবছরটা ক্যাটরিনা খুব ব্যস্ততার ভেতর সময় পার করছে। সেই সাথে বছরটা বিশেষও তার কাছে। আর তার কারণ হলো এবছর বলিউডের তিন খানের সঙ্গে সমান তালে কাজ করছেন এই সুন্দরী। একদিকে শাহরুখ খানের ‘জিরো’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ক্যাটরিনা। অন্যদিকে আবার আমির খানের সঙ্গে ‘থাগস অব হিন্দুস্থান’ ছবির শুটিং। এছাড়াও সম্প্রতি সালমান খানের সঙ্গে ‘দাবাং: দ্য ট্যুর-রিলোডেড’ শেষ করেছেন ক্যাটরিনা।

 

যুক্তরাষ্ট্র আর কানাডায় আয়োজিত এই সফরের আটটি অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফের দুর্দান্ত পারফরমেন্স সবাইকে তাক লাগিয়ে দেয়। গত ২২ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয় এই সফর। যেখানে পুরোটা সময় তিনি ছিলেন সালমানের সঙ্গে। এ বছর তিন খানের সাথে যে সব ছবিতে অভিনয় করবেন সেগুলো র প্রতিটি সুপারহিট হলে ক্যাট চলে আসবেন বলিউডের এক নম্বর আসনে।