ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৫:২৮:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রুনা লায়লাসহ চার বরেণ্য ব্যক্তি পদক পেলেন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:৪৮ পিএম, ২০ জুলাই ২০১৮ শুক্রবার | আপডেট: ০১:৩৩ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার

সঙ্গীত শিল্পী রুনা লায়লাসহ সংস্কৃতি জগতের চার বরেণ্য ব্যক্তিত্বকে পদক প্রদান করা হয়েছে। পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ হলেন, রুনা লায়লা, অভিনয়ে সুচন্দা,  জিনাত বরকত উল্লাহ ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। অভিনয়, নৃত্য ও সংগীতসহ সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখায় এই চার বরেণ্য ব্যক্তিকে পদক প্রদান করা হয়।


আজ শুক্রবার রাজধানীতে একটি অনুষ্ঠানে এই পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ। 


সাঁকো টেলিফিল্ম এর উদ্যোগে রাজধানীর হোটেল সোনারগাঁও-এ এই উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা পদক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সংগে তারকাদের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো সাঁকো টেলিফিল্ম পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০১৮।


আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এতে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কমউিনিকেশন স্যাটেলাইট কোম্পানীর চেয়ারম্যান ড. শাহ্জাহান মাহমুদ ও সংগঠনের পরিচালক নাজমুল খান।


মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, সুস্থ ধারার সংস্কৃতি চর্চা সমাজকে সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়। নতুন প্রজন্মকে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের হাত থেকে সমাজ রক্ষায় সংগীত, নৃত্য ও অভিনয় চর্চায় বেশি বেশি করে সুযোগ দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও দেশপ্রেমিক মানুষদের পরিকল্পিত কার্যক্রম নিয়ে এগিয়ে আসতে হবে।


তিনি সাঁকো টেলিফিল্ম কর্তৃক সাংস্কৃতিক অঙ্গনের বিশ্ব বরেণ্য সফল মানুষদের সম্মাননা প্রদান করায় সাধুবাদ জানান ও বরেণ্য চার গুণী ব্যক্তির হাতে পদক তুলে দেন।