ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৫:২৭:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দিতিপ্রিয়া যখন ‘রাণী রাসমণি’

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৩২ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ১০:৫৩ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার

‘রাণী রাসমণি’ মাধ্যমিক পাশ করলেন! অবাক হচ্ছেন? না, আসল রাসমণি নয়, বলছি রাশমণি চরিত্রে রূপ দেয়া অভিনয় শিল্পী দিতিপ্রিয়ার কথা। এ বছর তিনি মাধ্যমিক পাশ করে মাত্রই ভর্তি হলেন উচ্চমাধ্যমিকে।

 

কোলকাতার টিভি চ্যানেল জি-বাংলা প্রচারিত ‘রাণী রাসমণি’ সিরিয়ালে অভিনয় করে এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই কিশোরী অভিনেত্রী। বয়সে ছোট কিন্তু জনপ্রিয়তায় হার মানাতে পারেন বড়পর্দার অভিনেত্রীদের। তাইতো হু হু করে বাড়ছে তার ফলোয়ার। ছবি কিংবা স্টেটাস পোস্ট যাই হোক না কেন বইছে লাইক, কমেন্টের বন্যা।

 

‘রাণী রাসমণি’ ধারাবাহিকে বারবার নিজেকে প্রমাণ করেছেন দিতিপ্রিয়া। এর আগে বেশ কিছু ধারাবাহিকে তিনি অভিনয় করলেও ‘রাণী রাসমণি’ মতো জনপ্রিয়তা এর আগে আসেনি। ধারাবাহিক শুরুর সময়ে রাসমণির কম বয়স দেখানো হয়েছিল।

 

সূত্রের খবর, কর্তৃপক্ষ ভেবেছিলেন, রাসমণির চরিত্রের বড় বয়সের জন্য অন্য কোনও অভিনেত্রীকে কাস্ট করবেন। কিন্তু যে ভাবে মেকআপে দিতিপ্রিয়ার বয়স বাড়িয়ে তাঁকেই কাস্ট করা হয়েছে তাতে খুশি দর্শক মহলের একটা বড় অংশ।



প্রসঙ্গত, ইন্দ্রপুরী স্টুডিওতে রানির মেকআপ রুমের পাশে গেলেই, শুনতে পাওয়া যেত গুনগুন শব্দ। পড়াশোনা করছেন ‘রাণীমা’। সেটে বই নিয়ে আসেন দিতিপ্রিয়া। শ্যুটিংয়ের ফাঁকে সময় পেলেই বই নিয়ে বসে পড়তেন রানি।



আসলে এবছর ছিল এই অভিনেত্রীর স্কুল ফাইনাল। ভালো রেজাল্ট না করলে চলবে না। কারণ অভিনয় নয়! আপাতত উচ্চশিক্ষাই দিতিপ্রিয়ার লক্ষ্য। সেই লক্ষ্যভেদে জয়ী রানি। এবছর মাধ্যমিকের পরীক্ষায় ফাস্ট ডিভিশনে পাশ করেছেন অভিনেত্রী।

 

মাধ্যমিকের পর আপাতত, পাঠ ভবনে গিয়ে অ্যাডমিশন নিয়েছেন অভিনেত্রী। আবার শ্যুটিংয়ের মাঝেই চলছে রানির পড়াশোনা।