ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৫:২৮:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দীপিকা এবার মোমের পুতুল

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:৫৩ এএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার

ফের এক পালক যুক্ত হতে চলেছে ভারতিয় জনপ্রিয় অভিনেত্রী দীপিকার মুকুটে৷ এবার তিনি এন্ট্রি নিতে চলেছেন লন্ডনের মাদাম তুসোর মিউজিয়ামে৷ অভিনেত্রীর পোস্ট করা একটি লাইভ ভিডিও থেকেই বিষয়টি প্রকাশ্যে আসে৷

 

১১ মিনিটের এই ভিডিওতে তিনি জানিয়েছেন, ছবির থেকে আরও বেশি কিছু ভক্তদের কাছে পৌঁছে দেওয়া অনেক বেশি এক্সাইটিং এবং আনন্দের এবং স্পেশালও৷

 


এর পাশাপাশি তিনি জানান, খুব ছোটবেলায় তিনি মাদাম তুসোর মিউজিয়ামে গিয়েছিলেন৷ আর এখন সেখানেই তার মোমের মূর্তি থাকবে৷ তাই সবমিলিয়ে যে বেশ উচ্ছ্বসিত দীপিকা তা বলাই যায়৷

 

ইতিমধ্যেই মোমের মূর্তির জন্য মাপ নিয়ে নেয়া হয়েছে৷ আর এই পর্বেরই কিছু ছবি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই৷