ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৩:৩৫:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সেলিব্রিটি নায়িকাদের কম বয়সী বর

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:০২ পিএম, ২৪ আগস্ট ২০১৮ শুক্রবার | আপডেট: ০৫:৪৭ পিএম, ২৪ আগস্ট ২০১৮ শুক্রবার

বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপরা। মার্কিন গায়ক নিক জোনাসের সাথে সম্পর্কে  আবদ্ধ হওয়ার পরই দুজনের বয়স নিয়ে দেশি-বিদেশি শোবিজ জগতের পাশাপশি সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা সমালোচনা শুরু হয়েছে।


প্রিয়াঙ্কা চোপড়ার বয়স গত ১৮ জুলাই হয় ৩৬ বছর পূর্ণ হয়। আর তার হবু বর নিকের বয়স একই সময়ে ২৫ বছর। দুজনের বয়সের ব্যবধান প্রায় ১১ বছরের। হলিউড, বলিউডে এরকম সেলিব্রিটির সংখ্যা কম নয়। যাদের কনে সেলিব্রিটির চেয়ে বরের বয়স কম।


আজকের আয়োজনে এমনই কিছু তারকা অভিনেত্রীর কথা বলব যারা বাস্তব জীবনে তাদের কম বয়সী বর বিয়ে করেছেন।

 
নার্গিস-সুনিল দত্ত : বলিউড চলচ্চিত্রের এক সময়ের হার্টথ্রুব নার্গিস ১৯৫৮ সালে বিয়ে করেন বলিউড হিরো সুনীল দত্তকে। সে সময় সুনীল দত্ত নার্গিসের চেয়ে ছয় বছরের ছোট ছিলেন। নার্গিসের বয়স ছিল ২৯ আর সুনিলের ২৩ বছর।


ঐশ্বরিয়া রাই-অভিষেক বচ্চন : সাবেক বিশ্ব সুন্দরী তার চেয়ে বয়সে ছোট অভিষেক বচ্চনকে বিয়ে করেছিলেন। ঐশ্বরিয়া রাইয়ের চেয়ে অভিষেক বচ্চন তিন বছরের ছোট। 


সাইফ-অমৃতা : বেতাব খ্যাত অভিনেত্রী অমৃতার বয়স ৬০ বছর পূরণ হয় গত ফেব্রুয়ারিতে। বলিউড অভিনেতা সাইফ আলি খান ১৯৯১ সালে ২১ বছর বয়সে বিয়ে করেন ৩১ বছর বয়সী  নায়িকা অমৃতা সিংকে। সাইফ-অমৃতা দুজনের বয়সের ব্যবধান ছিল ১০ বছরের। ২০০৪ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। যদিও সাইফ পরে কারিনাকে বিয়ে করেন।


বিপাশা-করন : বলিউডের বাঙালি কন্যা বিপাশা বসু বিয়ে করেন তার চেয়ে ৩ বছরের ছোট করন সিং গ্রোবারকে। একসঙ্গে অ্যালোন ছবিতে কাজ করতে গিয়ে দুজনের মাঝে সম্পর্ক গড়ে ওঠে। 


অর্জুন-মেহর : অভিনেতা অর্জুন রামপাল ১৯৯৮ সালে বিয়ে করেন মেহর জেসিয়াকে। বয়সে জেসিয়া ২ বছরের বড় অর্জুনের চেয়ে। যদিও এই জুটি এখন পরষ্পর বিচ্ছিন্ন হয়ে গেছেন।  


সোহা-কুনাল : সাইফ আলি খানের বোন সোহা আলি খানও বিয়ে করেন তার চেয়ে চার বছরের ছোট কুনাল খেমুকে। ২০১৫ সালে যখন তাদের বিয়ে হয় তখন কুনালের বয়স ছিল ৩৫ বছর আর সোহার ৩৯। 



লিজ টেলর-ল্যারি : লিজ টেলরের অষ্টম অর্থাৎ সর্বশেষ স্বামী ল্যারি ফর্টেন্সকি তার চেয়ে প্রায় ১৭ বছরের ছোট ছিলেন। নির্মাণ শ্রমিক ল্যারির সঙ্গে লিজের পরিচয় একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে। লিজের ঘনিষ্ঠ বন্ধু মাইকেল জ্যাকসনের স্বপ্নপুরী নেভারল্যান্ডে ১৯৯১ সালে এই জুটি পরিণয় সূত্রে আবদ্ধ হন। পাঁচ বছর টিকেছিল বিয়েটা। ১৯৯৬ সালে বিবাহ বিচ্ছেদ হলেও ২০১১ সালে লিজ টেলরের মৃত্যু পর্যন্ত তাদের বন্ধুত্বের সম্পর্ক টিকে ছিল। লিজ তার অষ্টম স্বামী ল্যারিকে আদর করে ডাকতেন- ল্যারি দ্য লায়ন বলে।