ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৩:৪৫:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মাদার তেরেসা পুরস্কার পেলেন মুন্নী-তাপস

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার | আপডেট: ১০:০৭ পিএম, ২৮ আগস্ট ২০১৮ মঙ্গলবার

মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার-২০১৮ পেয়েছেন বাংলাদেশের গানবাংলা চ্যানেলের চেয়ারম্যান ফারজানা মুন্নী এবং চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস। মোট ৭ জনকে মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার-২০১৮-এ ভূষিত করা হয়েছে।

 


রোববার কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন তারা। গানবাংলা চ্যানেলের উইন্ড অব চেঞ্জ- পিস ফর মিউজিক প্রজেক্টের জন্য এই পুরস্কার লাভ করেন এ দম্পতি।

 


গান বাংলা টেলিভিশনের আলোচিত অনুষ্ঠান উইন্ড অব চেঞ্জ-এ অংশগ্রহণকারী দেশি-বিদেশি মিউজিশিয়ানদের সকলে মিউজিক ফর পিস বা শান্তির জন্য সংগীতের পক্ষে নিজেদের মতামত দিয়েছেন।

 

তাদের মতে, যুদ্ধ-বিগ্রহ ও অশান্তির এই পৃথিবীতে কেবল গানই পারে শান্তির খোঁজ দিতে। আর সেজন্য তারা গানের মাধ্যমে শান্তিকে অন্বেষণের জন্য মিউজিক ফর পিস স্লোগানের সপক্ষে দাড়িয়েছেন।