ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৩:৩৪:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সমকামীতায় ব্যস্ত ছিলেন ব্রিটিশ তারকা লিলি

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:০০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ১১:৫০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার

লিলি অ্যালেন

লিলি অ্যালেন

ব্রিটিশ টিভি তারকা লিলি অ্যালেন। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচিত সমালোচিত ছিলেন সবসময়ই। সম্প্রতি নিজের জীবনের ভয়ঙ্কর সত্যির কথা প্রকাশ্যে শেয়ার করেছেন তিনি। বলেছেন, বিষন্নতা থেকে বাঁচতে একসময় সমকামীতায় জড়িয়ে পরেন তিনি।

আগামী ২০ সেপ্টেম্বর ‘মাই থটস্ এগজ্যাটলি’ শিরোনামে লিলির একটি বই প্রকাশিত হবে। সেই বইতে তিনি তার জীবনের ভয়ঙ্কর সত্যটা তুলে ধরেছেন। লিলি জানিয়েছেন, জীবনে একটা সময় তিনি একাকিত্বে ভুগতেন। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য নাকি নারী যৌনকর্মীদের সঙ্গে রাত কাটিয়েছিলেন তিনি। সাবেক স্বামী স্যাম কুপারের সঙ্গে বিচ্ছেদের পরই নাকি লিলির জীবনে এই ঘটনা ঘটেছিল।


লিলির কথায়, আমার এই বইতে জীবনের কালো দিনের কথা বলেছি। আমি একাকিত্বে ভুগতাম। ট্যুরে গিয়ে নারী এসকর্টদের সঙ্গে রাত কাটিয়েছিলাম। কারণ আমি নতুন কিছু খুঁজছিলাম। আমি এটার জন্য গর্বিত নই। আবার লজ্জিতও নই। তবে আর কখনও এটা করিনি।

টিভি তারকা লিলি অ্যালেন সঙ্গীতশিল্পী এবং গীতিকার হিসেবেও বেশ পরিচিত। ৩৩ বছর বয়সী লিলি ২০১১ সালে বিয়ে করেন স্যামকে। তাদের দুই কন্যা সন্তানও রয়েছে। ২০১৬ সালে বিচ্ছেদ হয় এই জুটির। 

 


জীবনের এই বিস্ফোরক সত্য সামনে আনার পর লিলিকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে আবার সমালোচনা করে বলছেন, বইয়ের প্রচারের জন্যই এসব বলছেন লিলি। যাতে করে তার বই মানুষ বেশি পড়ে।