ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১:৫৯:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নতুন পরিচয়ে মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:২৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৪:০৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

ঢাকাই ছবির ব্যস্ত নায়িকা মাহিয়া মাহি। বর্তমানে একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার নতুন ও ভিন্ন পরিচয়ে সবার সামনে আসছেন এই নায়িকা। ব্যবসায়ী হিসেবে পরিচিত হতে চলেছেন মাহি। আগামী মাসেই ভারা নামে একটি ফ্যাশন হাউজ খুলতে যাচ্ছেন তিনি।

 

এ বিষয়ে মাহিয়া মাহি বলেন, ছোটবেলা থেকেই আমার ফ্যাশন হাউজ ব্যবসার প্রতি টান ছিলো। স্বপ্ন দেখতাম একটা প্রতিষ্ঠান গড়ার। তাছাড়া ইচ্ছা ছিল যে এমন কিছু একটা করব, যেখানে নারীরা নিজেদের স্বাবলম্বী করতে পারবেন। সেই ভাবনা থেকেই এমন পরিকল্পনা করি। এখন আমার সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

 

আগামী ২৭ অক্টোবর আমার জন্মদিনেই উদ্বোধন করবো এই ফ্যাশন হাউজ। এটার জন্য এখন আমাকে একটু সময় দিতে হচ্ছে। নারী-পুরুষ ও শিশুদের জন্য পোশাক থাকবে এখানে। আর এগুলো তৈরি করবেন স্থানীয় নারী কর্মীরা।

 

এদিকে, মাহির এই ব্যবসায়ী হওয়ার জন্য সাহস দিচ্ছেন তার শ্বশুরবাড়ির মানুষরা। মাহি বলেন, আমার পরিবার খুব সাহস দিচ্ছে। বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি নিয়ে খুব আগ্রহী। আমিও তাই সাড়া দিলাম।

 

অভিনয়ের পাশাপাশি দেশের অনেক তারকা অভিনেতা-অভিনেত্রীরাই এখন ঝুঁকছেন ব্যবসার দিকে। রেস্টুরেন্ট ব্যবসা থেকে শুরু করে পোশাকের ব্যবসাতেও জড়াচ্ছেন নিজেদের। সেই তালিকায় এবার নাম লেখালেন ঢালিউডের ব্যস্ততম নায়িকা মাহিয়া মাহি।