ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১:৪৯:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পটাকার অর্থ শিক্ষার্থীদের দান করলেন ফারিয়া

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:১৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৩:২২ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

এ বছর এপ্রিলে পটাকা আইটেম গানে নিজে গান গেয়ে বেশ সমালোচিত হয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ইউটিউবে গানটির লাইকের তুলনায় ডিসলাইকের সংখ্যা ছিলো প্রায় ১২ গুণ। এবার সেই পটাকা নিয়েই আরও একবার আলোচনায় আসলেন তিনি।

 

পটাকা শিরোনামের গানটি দিয়ে যে অর্থ আয় করেছেন তা অনুদান হিসেবে দিয়ে দিলেন ময়মনসিংহের রাইমনি গ্রামের লে. জে. এম হারুনুর রশীদ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের। বৃহস্পতিবার শিক্ষার্থীদের নিজে এ অনুদান করেন। এ সময় উপস্থিত ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা লে. জে. এম হারুনুর রশীদ।

 

অবশ্য গানটি বানানোর সময়ই নুসরাত বলেছিলেন পটাকা`র লভ্যাংশের একটি অংশ শিক্ষার্থীদের জন্য ব্যয় করবেন। এবার সেই কথা রাখলেন।


এ বিষয়ে ফারিয়া বলেন, আমার মনে হয় এটা তাদের জন্য জরুরি ছিল। টাকার পরিমাণটা উল্লেখ করতে চাচ্ছি না। তবে এটা তাদের বেশ কাজে আসবে বলেই আমার মনে হয়। সবচেয়ে বড় বিষয়, তাদের মুখে আজও আমি অন্যরকম হাসি দেখেছি। এটাই বড় প্রশান্তির বিষয়।

 

স্কুলটি প্রসঙ্গে ফারিয়া বললেন, এটি আমাদের পারিবারিক স্কুলের মতো। মানে আমার পরিবারের সদস্যরা এর সঙ্গে জড়িত। রাইমনি গ্রামে কোনও স্কুল ছিল না। সেই অভাব থেকে চার বছর আগে এটি প্রতিষ্ঠা করা হয়।