যৌন হেনস্থার বিরুদ্ধে সরব হল বলিউড
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ০৮:১১ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার
মি টু, যৌন হেনস্থা নিয়ে হলিউড,বলিউডে চলছে তোলপাড়। এক বছর আগেও বিষযগুলো প্রকাশ্যে না আসলেও এখন অভিনেত্রীরা মুখ খুলছেন। এ যৌন হয়রানির সাথে জড়িত আছেন বলিউড,হলিউডের নামী দামী মহারথীরা। হলিউডের প্রায় সব তারকা বিষয়টি নিয়ে সোচ্চার থাকলেও কোন এক অজানা কারণে বলিউডের অনেকেই নিশ্চুপ ছিলেন এতদিন। অবশেষে বলিউডও সরব হল মি টু, যৌন হেনস্থার বিরুদ্ধে।
বলিউডে যৌন হেনস্থার শিকার হওয়া অভিনেত্রীর সংখ্যা কম নয়। প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, পরিনীতি চোপড়া, স্বরা ভাস্কর, কঙ্গনা রানাওয়াত, রিচা চাড্ডা, টুইঙ্কেল খান্না সহ অনেকেই এ নিয়ে কথা বলেছেন। অবাক ব্যাপার হল সে সময় তাদের সাথে বলিউডের অনেকেই সরব হননি। সর্বশেষ তনুশ্রী-নানা-বিবেক বিতর্ক নিয়ে সরব হয়েছেন বলিউডের সবাই।
দীর্ঘদিন পর অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিযোগ তোলেন যৌন হেনস্থা নিয়ে। তিনি জানান, ২০০৯ সালে হর্ন ওকে প্লিজ সিনেমার শুটিংসেটে প্রখ্যাত অভিনেতা নানা পাটেকারের হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন । সস্প্রতি এই খবর প্রকাশের পর পুরো বলিউড জেগে উঠেছে এসব অপকর্মের বিরুদ্ধে। অনেকেই বলছেন, ভারতে মি টুর যাত্রা শুরু।
তবে ভারতে মি টু কখনোই হবে না দাবি করে তনুশ্রী বলেন, ওই ঘটনার পর আমি মুষড়ে পড়েছিলাম। ছবির জগত ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাই। কারণ আমি জানি, ভারতে মি টু আন্দোলন কখনো হবে না।
এই আন্দোলনে যুক্ত হওয়া অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে সরব কঙ্গনা। তিনি গণমাধ্যমকে বলেন, আমি এখানে বিচারকের দায়িত্ব পালন করতে আসেনি। এটা আমার জায়গা নয়, উদ্দেশ্যও না। তার সঙ্গে (তনুশ্রী) যা ঘটেছে, সেই কথিত হয়রানি প্রসঙ্গে কথা বলায় আমি তার তারিফ করছি। একই রকম পরিস্থিতির বিষয়ে নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করা, এটা তার এবং অভিযুক্তর মৌলিক অধিকার। এ ধরনের কথাবার্তা খুবই স্বাস্থ্যকর এবং এগুলোই সচেতনতা বৃদ্ধি করবে।
প্রিয়াঙ্কা চোপড়া ও পরিনীতি চোপড়াও মনে করছেন, বিশ্বজুড়ে প্রতিবাদ হওয়া দরকার। যারা নিপীড়নের শিকার হয়েছেন এবং মুখ খুলেছেন তাদের পক্ষে থাকা ও শ্রদ্ধা করতে আহ্বান জানিয়েছেন এ তারকারা।
অভিনেত্রীদের পাশাপাশি বলিউডের অভিনেতারাও এ বিষয়ে মুখ খুলেছেন। অভিনেতাদের মধ্যে আমির খান এগিয়ে এসেছেন। তিনি বলেন, কোনোকিছুর পুরো সত্যটা না জেনে মন্তব্য করা ঠিক না। মনে করি, এ ব্যাপারে আমি মন্তব্য করতে পারি না। আমার দিক থেকে বলবো, বলা ঠিক নয়। কিন্তু এটা বলতে পারি, যখন এমনকিছু ঘটে তখন তা সত্যিই দুঃখের। এখন যখন ঘটেছেই তখন তদন্ত হওয়া দরকার। আমি মনে করি না আমরা এ নিয়ে মন্তব্য করতে পারি।
প্রিয়াঙ্কা চোপড়া ও পরিনীতি চোপড়াও মনে করছেন, বিশ্বজুড়ে প্রতিবাদ হওয়া দরকার। যারা নিপীড়নের শিকার হয়েছেন এবং মুখ খুলেছেন তাদের পক্ষে থাকা ও শ্রদ্ধা করতে আহ্বান জানিয়েছেন এ তারকারা।
