ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৬:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন

বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন

তারকাদের ব্যক্তিগত জীবন ঘিরে গুঞ্জনের শেষ নেই। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, অভিনয়শিল্পী জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামালের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। যদিও এ বিষয়ে তারা দুজনই বারবার জানিয়েছেন—তারা শুধুই সহকর্মী ও বন্ধু।

তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আরশ খানের দেওয়া একটি ছবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে বর সেজে দেখা যায় আরশ খানকে, আর কনের সাজে আছেন সুনেরাহ বিনতে কামাল। বিয়ের আসরের মতো সাজানো সেই ছবির ক্যাপশনে আরশ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। এতেই নেটিজেনদের মধ্যে শুরু হয় জোর আলোচনা—তবে কি তারা বিয়ে করেছেন?

ছবিটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও অভিনন্দনের মন্তব্যে ভরে যায় পোস্টটি। একজন লিখেছেন, ‘যাক নির্বাচনের আগে কামডা সেরে ফেললেন ভাই, শুভকামনা রইল আপনার জন্য।’ কেউ আবার সন্দেহ প্রকাশ করে জানতে চেয়েছেন, সত্যিই কি তারা বিয়ে করেছেন? অনেকেই লিখেছেন, ‘বেশ মানিয়েছে তাদের’, ‘অটুট থাকুক এই ভালোবাসা।’

তবে ছবিটি আসলে কী উপলক্ষে তোলা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাননি আরশ খান। যদিও নেটিজেনদের বড় একটি অংশের ধারণা, এটি কোনো নাটকের দৃশ্য বা স্থিরচিত্র হতে পারে।

মঞ্চ ও টেলিভিশনে মিলিয়ে এক যুগের বেশি সময় ধরে কাজ করছেন আরশ খান। এই সময়ে তিনি একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে প্রশংসা কুড়িয়েছেন। তবে গত এক বছর ধরে সুনেরাহ বিনতে কামালের সঙ্গে জুটি হয়ে কাজ করেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন তিনি। এই জুটিকে ঘিরেই গড়ে উঠেছে তাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব।

এর আগে গত ডিসেম্বরে একসঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করেছিলেন সুনেরাহ। তখনো তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। অভিনেতা ইরফান সাজ্জাদসহ বেশ কয়েকজন তারকা তখন অভিনন্দনও জানান।