ঢাকা, মঙ্গলবার ১৭, ফেব্রুয়ারি ২০২৬ ৬:২৬:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

মডেল ও অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়, তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ এবং এ মুহূর্তে সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন। শুটিং বা কাজ–সংক্রান্ত বিষয়ে ফোনকল বা খুদে বার্তা না দেওয়ার অনুরোধও জানানো হয়েছে।

এরপর শনিবার আরেক পোস্টে তানিয়া লেখেন, ‘ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমার পরিবারের পক্ষ থেকে ফুল। ভালোবাসি। কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’

বিষয়টি নিয়ে অভিনেত্রীর পারিবারিক একটি সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন ধরে তীব্র মাথাব্যথা, কখনো জ্বর-ঠান্ডায় ভুগছিলেন। শুরুতে বিষয়টিকে গুরুত্ব না দিলেও কয়েক দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা–নিরীক্ষার পর জানা যায়, তিনি ব্রেন টিউমারে আক্রান্ত।পরে তাকে ঢাকার আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেল চারটার দিকে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। 

তানিয়া বৃষ্টির অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মীরা তার দ্রুত সুস্থতার কামনা করছেন।