কন্যার ছবি প্রকাশ করলেন অভিনেতা অপূর্ব
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
কন্যার ছবি প্রকাশ করলেন অভিনেতা অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। প্রথমবারের মতো তার কন্যাসন্তান আনায়ার ছবি ভক্তদের সামনে এনেছেন। ভালোবাসা দিবসের আমেজে সামাজিক মাধ্যমে স্ত্রী শাম্মা দেওয়ান ও শিশুকন্যার সাথে ফ্রেমবন্দি কিছু মুহূর্ত শেয়ার করেন তিনি।
ছবির ক্যাপশনে অপূর্ব লিখেছেন, "এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।"
স্যোশাল মিডিয়ায় বাবার কোলে নিশ্চিন্তে থাকা আনায়ার ছবি দেখে ভক্ত ও অনুরাগীরা শুভকামনা এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, মেয়ের জন্য দোয়া করি, আল্লাহ ওকে সুস্থ রাখুন।
ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে অপূর্ব এখন নতুন অধ্যায়ে বেশ উচ্ছ্বসিত। ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন তিনি। গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের কোলজুড়ে আসে আনায়া।
এর আগে অদিতির সাথে অপূর্বর সংসারে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে। দীর্ঘ বিরতির পর নতুন সংসার ও কন্যাসন্তান নিয়ে বর্তমানে সুখে দিন কাটাচ্ছেন এই অভিনেতা।
