বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী তোতা ‘সানি’র বয়স ৩৩!
ফিচার ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৬ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী তোতা ‘সানি’
বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী তোতা হিসেবে রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের পোষা তোতা পাখি ‘সানি’। সম্প্রতি সে তার ৩৩তম জন্মদিন উদযাপন করেছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, সানি যখন ৩২ বছর ২৯২ দিন বয়সে পৌঁছায় তখনই তাকে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী তোতা হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
১৯৯৩ সালে মাত্র কয়েক সপ্তাহ বয়সে সানি তার মালিকের পরিবারের সদস্য হয়। সাধারণত এ প্রজাতির তোতা ১০ থেকে ১৫ বছর পর্যন্ত বাঁচে, সেখানে সানির দীর্ঘ জীবন সবাইকে বিস্মিত করেছে।
সূত্র : জে এন।
