আগামী ১৩ জুন টেইলর সুইফটের বিয়ের তারিখ চূড়ান্ত
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১০ পিএম, ১ মার্চ ২০২৬ রবিবার
বিশ্বখ্যাত পপ আইকন টেইলর সুইফট
বিশ্বখ্যাত পপ আইকন টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ের গুঞ্জনে এখন উত্তাল হলিউড।
শোনা যাচ্ছে, আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই তারকা জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। বিয়ের প্রস্তুতি ইতোমধ্যেই পুরোদমে শুরু হয়েছে।
জানা গেছে, আগামী ৩০ দিনের মধ্যেই বিয়ের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। এরই মধ্যে রিসোর্টটিতে বুকিংয়ের চাপ বেড়েছে এবং কক্ষভাড়াও দ্রুত ঊর্ধ্বমুখী।
শোনা যাচ্ছে, ১৩ সংখ্যাটি টেইলর সুইফটের জীবনে বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে। এটি তার সৌভাগ্যের সংখ্যা হিসেবেই পরিচিত। তাই প্রতীকী ও আবেগঘন অর্থ বিবেচনা করেই এই তারিখটি বেছে নিয়েছেন টেইলর-ট্রাভিস। তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হোক শুভ ও স্মরণীয় এমন ভাবনাই নাকি কাজ করেছে এই সিদ্ধান্তে। যদিও এখনো পূর্ণাঙ্গ অতিথি তালিকা প্রকাশ করা হয়নি, তবে হলিউড ও ক্রীড়াজগতের বহু বড় নামের উপস্থিতি প্রত্যাশিত।
গণমাধ্যম নিশ্চিত করেছে, জনপ্রিয় টক শো হোস্ট গ্রাহাম নর্টন-ও এই রূপকথার বিয়ের আমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকছেন।
প্রসঙ্গত, প্রায় দুই বছর প্রেমের পর গত বছরের ২৬ আগস্ট বাগদান সারেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। এরপর থেকেই অনুরাগীরা তাদের প্রিয় তারকার বিয়ের দিনটির অপেক্ষায় রয়েছেন।
