ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ১৬:১৪:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৮ মার্চ ২০২৬ বুধবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

দেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রূপালী পর্দার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। সম্প্রতি এক আয়োজনে নতুন এই যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব এবং তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তার কারণে পূজা চেরিকে মেরিল পরিবারের নতুন মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই মেরিল ত্বকের কোমল যত্ন, স্বাভাবিক সৌন্দর্য এবং আস্থার প্রতীক হিসেবে গ্রাহকদের কাছে পরিচিত। সেই ধারাবাহিকতায় পূজা চেরির সম্পৃক্ততা ব্র্যান্ডের এই ভাবনাকে আরও শক্তিশালীভাবে তুলে ধরবে বলে মনে করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন এই যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পূজা চেরি বলেন, ‘দেশের একটি বিশ্বস্ত ও সুপরিচিত ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এই সহযোগিতার মাধ্যমে দর্শক ও গ্রাহকদের সঙ্গে মেরিল ব্র্যান্ডের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।’

এই পার্টনারশিপের মাধ্যমে আগামীতে বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইন ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে আরও বিস্তৃতভাবে মানুষের কাছে ব্র্যান্ডের বার্তা পৌঁছে দেওয়া সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।