নতুন করে নির্মিত হল সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:০০ পিএম, ২৯ মার্চ ২০২৬ রবিবার
ছবি: সংগ্রহিত।
সাবিনা ইয়াসমিনের গাওয়া জনপ্রিয় দেশাত্মবোধক ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ নতুন করে নির্মিত হয়েছে। প্রয়াত গীতিকার নজরুল ইসলাম বাবু ও সুরকার অজিত রায়ের কালজয়ী গানটি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মাণ করা হয়েছে। নতুন করে গানটির সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।
গানটিতে সাবিনা ইয়াসমীনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী, জোহাদ রেজা চৌধুরী ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাদের সঙ্গে গেয়েছে একঝাঁক শিশুশিল্পী।
গ্রামীণফোন, গ্রে ঢাকা ও ফুলস্ক্রিন ফিল্মসের যৌথ উদ্যোগে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন ইফতেখার মাহমুদ ওশিণ।
ওশিণ বলেন, সাবিনা ইয়াসমীনের গাওয়া এই গানটি স্বাধীনতার চেতনাকে গাঢ় করে, দেশের প্রতি ভালোবাসার গভীরতাকে দৃঢ় করে।
তিনি বলেন, আমরা চেষ্টা করেছি, সময়ের সাথে সামঞ্জস্য রেখে গানটিকে নতুনভাবে উপস্থাপন করতে, সব বয়সী দর্শককে কানেক্ট করতে। বিশেষ করে শিশুদের।
তিনি আরও বলেন, শিশুদের এখন গড়ে ওঠার সময়। এখন থেকেই ওদের দেশপ্রেমে উদ্ধুব্ধ করা উচিৎ। সেই চেষ্টাটাই আমরা করেছি।
