একসঙ্গে গজল গাইলেন রুনা লায়লা ও বাপ্পা মজুমদার
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:১৭ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা ও বাপ্পা মজুমদার একসঙ্গে গান গাইলেন। তারা একটি গজল গেয়েছেন একসঙ্গে। গজলের শিরোনাম ‘অনায়াসে’। কথা লিখেছেন গালিব হাসান। আগামী ১৬ মে গজলটি রিলিজ হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় রুনা লায়লা বলেছেন, আমি একটি নতুন গান নিয়ে আসছি আপনাদের জন্য। গানটি নতুন আঙ্গিকে- টি বাংলা গজল। এমনটি মনে হয়, আগে কখনোই হয়নি।
তিনি বলেন, গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। শুরুতে গানটি এককভাবে গাওয়ার কথা ছিল তার। বাপ্পা আমাকে বলেছিল, আন্টি, আপনার জন্য একটি গান করেছি। আপনি কি গাইবেন?
আমি বলেছিলাম, অবশ্যই গাইবো। গানটি শুনে আমি আবার বাপ্পাকে ফোন করে বললাম, এই গানটা আমরা দুজনে একসঙ্গে গাই। ও প্রথমে অবাক হয়েছিল। পরে আমরা একসঙ্গে গানটি রেকর্ড করি। গানটির কথা লিখেছেন গালিব হাসান।
আগামী মাসের ১৬ তারিখে গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রুনা লায়লা।
