ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৬:৫২:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইসরায়েলি ভক্তের সাথে ছবি তুললেন না অলিভিয়া

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ১৫ মে ২০২৬ শুক্রবার

জনপ্রিয় পপ তারকা অলিভিয়া রদ্রিগো।

জনপ্রিয় পপ তারকা অলিভিয়া রদ্রিগো।

স্যোশাল প্লাটফর্মে আলোচনার তুঙ্গে রয়েছেন জনপ্রিয় পপ তারকা অলিভিয়া রদ্রিগো। সম্প্রতি ​টিকটকে আপলোড করা একটি ভিডিওর জেরে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্র রয়েছেন তিনি। জায়ানবাদী দেশ ইসরায়েলি এক ভক্ত দাবি করেছেন যে, পপ সেনসেশন অলিভিয়া রদ্রিগো তার জন্মভূমির কথা জানার পর তার সাথে ছবি তুলতে অস্বীকার করেছেন। 

ভাইরাল হওয়া ক্লিপটিতে, ওই ভক্ত এবং তার এক সঙ্গী গাড়ির পিছনের সিটে বসে "ড্রাইভারস লাইসেন্স" খ্যাত গায়িকার সাথে তাদের সেই অভিজ্ঞতার বর্ণনা দেন।

ওই ​ইসরায়েলি দাবি করেন, তিনি রদ্রিগোকে দেখতে পেয়ে তার কাছে এগিয়ে যান। হিব্রু এবং ইংরেজি মিশিয়ে ভিডিওটিতে ওই নারী বলেন, আমি বললাম, 'অলিভিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি ইসরায়েল থেকে এসেছি।' এরপর আমি তাকে বললাম, 'আমি কি তোমার সাথে একটা ছবি তুলতে পারি?

​উত্তরে অলিভিয়া বলেন, না, আজ নয়, দুঃখিত। ভক্তটি আরও যোগ করেন যে, অনুরোধটি ফিরিয়ে দেওয়ার আগে রদ্রিগো একটি হতাশাজনক "উমম" শব্দ করেছিলেন।

​যদিও ভিডিওটিতে রদ্রিগোর প্রত্যাখ্যান সংশ্লিষ্ট কোন বিষয় দেখা যায়নি, তবে ক্লিপটি দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ইসরায়েলি নাগরিকের প্রতি এই অবজ্ঞাকে বর্তমানে চলমান আগ্রাসনের বিষয়ে রদ্রিগোর প্রকাশ্য অবস্থানের সাথে যুক্ত করছেন। ফলে রীতিমতো প্রশংসায় ভাসছেন এই পপস্টার।

​২৩ বছর বয়সী গ্র্যামি বিজয়ী অলিভিয়া এর আগেও তার বিশাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গাজা অঞ্চলের মানবিক সমস্যাগুলো তুলে ধরেছেন। ২০২৫ সালের জুলাই মাসে, তিনি গাজায় ‘ইসরায়েলি’ হামলার বিষয়ে তার নীরবতা ভেঙেছিলেন। ইনস্টাগ্রামে গাজার "ভয়াবহ এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য" পরিস্থিতি সম্পর্কে পোস্ট করে তিনি সেখানকার পরিবারগুলোর অনাহার, পানিশূন্যতা এবং চিকিৎসা সহায়তা না পাওয়ার বিষয়টি তুলে ধরেছিলেন।