শাকেরা আরজু শিমুর এক গুচ্ছ কবিতা
শাকেরা আরজু শিমু
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫৮ এএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার
প্রতীকী ছবি।
শাকেরা আরজু শিমুর এক গুচ্ছ কবিতা
১. তবুও চেষ্টা
সম্মান দিলে, মেলে সম্মান!
ঘৃণা দিলে ঘৃণা,
হিংসায় বাড়ে প্রতিহিংসা
কথাটি সবার জানা।
মিথ্যায় জন্ম হাজারো মিথ্যার!
সত্য কে করে দিয়ে আড়াল,
আধাঁর ভেদ করে উঠে সূর্য
ভেঙে দিয়ে মিথ্যার দেয়াল।
অধরা রয়ে যায় বিজয়!
তবু ছুটে চলে দিন-রাত,
পাহাড় সমুদ্র দিয়ে পাড়ি
ধৈয্যর্র কাছে হয় কুপোকাত।
জীবনের ঘুনপোকারা
কালোর পর দাম বেড়েছে রঙ সাদার,
তারও আগে দাম বেড়েছে বেনিআসহকলার !
দাম বাড়ার এমন খবর রটে যায় খবরে খবরে,
মানুষের দাম না বাড়ার খবর রয়ে যায় অগোচরে।
২. সততা, ন্যায়
আর মূল্যবোধেরা নিদারুণ দুশ্চিন্তায়
দাম বাড়াতে প্রস্তাব নেই বাজেট ঘোষণায়!
নির্বংশের আশংকায় কপালে হাত দূর্বা ঘাসটার!
উজার হচ্ছে বন, রক্ষে নেই বংশের শেষ প্রদীপটার!
চিন্তায় মগ্ন চড়ুই, হাতে ঠান্ডা হয়ে পরে রয় দুধ চা
সৎপথে আসবে কি করে বাড়ন্ত পরিবারের খরচা!
সব দেখে হাসে কুৎসিত অসৎ অন্ধকার
সবাই কে হারিয়ে জয় নিশ্চিত হবে তার!
চিন্তার ভাঁজ নিরবে বয়ে চলা নদীটার
দেখা পাবে কি কভু বিশাল সমুদ্রটার
টানাপোড়েন...
৩. দু:খের ব্যাপ্তি কতদূর?
সে কি মহাকাশের ভয়েডের মতই অসীম
আর নিকষ কালো এক আধাঁর?
সুখ কি তবে কোন অনাবিস্কৃত অজানা এক গ্রহ?
যার অস্তিস্ব আছে
কিন্তু বিজ্ঞানীর আবিস্কার করতে পারেনি এখনো!
বিশ্বাস কি কোন কৃত্রিম উপগ্রহ? যে কিনা ক্রমেই যাচ্ছে ক্ষয়ে
কেসলার সিনড্রোমের মত?
সততা, আশা প্রত্যাশারা দূরের কোন নক্ষত্র?
জীবন কি তবে এক সুপারনোভা?
যার পরিনতি কৃষ্ণ গহ্বরের মত!
