ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৫:২৭:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ পিএম, ২৭ জুন ২০২৬ শনিবার

অভিনেত্রী তানজিম

অভিনেত্রী তানজিম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম, বিয়ে এবং ভবিষ্যৎ জীবনসঙ্গী সম্পর্কে নিজের ভাবনার কথা অকপটে জানিয়েছেন তিনি।

তটিনীর ভাষ্য, বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই। উপযুক্ত মানুষ খুঁজে পেলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন। অতীতে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ালেও সেটিকে নিছক বন্ধুত্ব বলেই উল্লেখ করেছেন তিনি।

এ বিষয়ে তটিনী বলেন, ইয়াশ তার খুব ভালো বন্ধু। প্রেমের খবর নিয়ে অনেকবারই ব্যাখ্যা দিতে হয়েছে। যদি সত্যিই প্রেমের সম্পর্ক থাকত, তাহলে সেটি আরও ব্যক্তিগতভাবেই সামলাতেন বলে মন্তব্য করেন এই অভিনেত্রী। তাই ভক্তদের উদ্দেশে তিনি স্পষ্ট করে জানান, এখন তার জীবনে প্রেম নেই।

জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান—এমন প্রশ্নের জবাবে তটিনী বলেন, তিনি এমন একজন মানুষকে পাশে চান, যিনি তাকে সম্মান করবেন, তার পেশাকে মূল্য দেবেন এবং তার পরিবারকেও আপন করে নেবেন। তার মতে, শুধু ভালোবাসা নয়, একজন মানুষকে ভালো রাখার মানসিকতাই সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি।

অভিনেত্রীর বিশ্বাস, সম্মানহীন সম্পর্কে কখনো শান্তি আসে না। তাই ভালোবাসার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, যত্ন এবং একে অপরকে ভালো রাখার ইচ্ছাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আল্লাহ সঠিক সময়ে সঠিক মানুষকে তার জীবনে এনে দিলে তবেই বিয়ের সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

এদিকে অভিনয় ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন তটিনী। ঈদে প্রচারিত তার একাধিক নাটক দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি পরিচালক সাজ্জাদ হোসেন বাপ্পির নির্মাণে খাইরুল বাশারের সঙ্গে জুটি বেঁধে অভিনীত ‘সুতরাং’ নাটকটিও দর্শকমহলে ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে।