ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২০:৫৬:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২৮ জুন ২০২৬ রবিবার

এই গরমে লিচুর জুস

এই গরমে লিচুর জুস

প্রচন্ড গরম পরেছে। এই গরমে ঠান্ডা জুস দিয়ে গলাটা একটু ভিজিয়ে নিতে কার না ইচ্ছে করে। আপনিও ঘরে বসে সহজেই বানাতে পারেন মজাদার লিচুর জুস। নিয়ম জেনে নিন।

উপকরণ:
খোসা ও বিচি ছাড়ানো লিচু- ১২টি,
পানি- ২ গ্লাস,
চিনি- পরিমাণমতো,
লবণ- সামান্য,
বরফ- কয়েক টুকরা।

প্রস্তুত প্রণালী:
একটি ব্লেন্ডার জারে বরফের টুকরা ও পানি ছাড়া বাকি উপকরণগুলো দিয়ে দিন। এবার ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ না ভালো ভাবে ব্লেন্ড হয়ে যায়। এবার তার সঙ্গে পানি দিয়ে আরও কিছুটা সময় ব্লেন্ড করে নিন। সবকিছু ব্লেন্ড হয়ে গেলে গ্লাসে ঢেলে নিতে হবে। 

এরপর তার সঙ্গে আইস কিউব মিশিয়ে পরিবেশন করতে হবে। এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লিচুর জুস আপনাকে প্রশান্তি এনে দেবে।