ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২১:৪৮:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ২৯ জুন ২০২৬ সোমবার

বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা! 

বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা! 

কয়েক মাস আগেই বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা। তখন সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার নিজেই জানালেন, তিনি ‘এনগেজড’।

আজ সোমবার (২৯ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেন নীহা। সেখানে দেখা যায়, তার রিলেশনশিপ স্ট্যাটাসে লেখা ‘এনগেজড’। এরপর থেকেই শুরু হয়েছে ভক্ত-অনুরাগীদের মাঝে নতুন করে জল্পনা—তবে কি সত্যিই বাগদান সারলেন এই অভিনেত্রী?

বিষয়টি জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নীহার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নে ভরে গেছে। কেউ তার হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, কেউ আবার মিষ্টি খাওয়ার দাবি তুলেছেন। তবে এসব মন্তব্যেরও কোনো জবাব দেননি অভিনেত্রী।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সেই ছবি ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও পরে তিনি সেটিকে ‘নাটকের প্রচারণা’ বলে ব্যাখ্যা করেছিলেন।

তবে এবার ‘এনগেজড’ স্ট্যাটাসের বিষয়ে নাজনীন নীহার আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত তার বাগদান হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।