ঢাকা, মঙ্গলবার ২৫, আগস্ট ২০২৬ ৫:৪২:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন সামিয়া, চাইলেন দোয়া

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১০ পিএম, ২৪ আগস্ট ২০২৬ সোমবার

জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন।

জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন।

ক্যান্সারে মতো কঠিন রোগের সঙ্গে দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এর আগে কোলন ক্যান্সার জয় করলেও, সম্প্রতি নতুন করে জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজেই এই দুঃসংবাদ জানিয়েছেন।

প্রায় তিন মাস আগে সামিয়া আফরিনের শরীরে হাই-গ্রেড কার্সিনোমা জরায়ুর ক্যান্সার শনাক্ত হয় এবং দ্রুত তার অস্ত্রোপচার করা হয়। এর আগেরবার কোলন ক্যান্সার থেকে ইমিউনোথেরাপির মাধ্যমে সুস্থ হলেও, এবার তাকে নিয়মিত কেমোথেরাপি নিতে হচ্ছে।

কেমোর কারণে চুল পড়ে যাওয়ার বিষয়টি নিয়ে মন খারাপ না করে, বরং হাসিমুখে তা মেনে নিয়ে নিজেই নতুন হেয়ারকাট করেছেন তিনি। ক্যান্সারের এই কঠিন লড়াইয়ের অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানান, এমন কষ্ট যেন কোনো মানুষকে পোহাতে না হয়।