ঢাকা, শুক্রবার ১১, সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৪:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মাত্র ২২ বছরেই থামল ‘মিস অস্ট্রিয়া’র জীবন

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২১ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

অস্ট্রিয়ার সৌন্দর্য প্রতিযোগিতার সাবেক বিজয়ী লুসিয়া সিসিক

অস্ট্রিয়ার সৌন্দর্য প্রতিযোগিতার সাবেক বিজয়ী লুসিয়া সিসিক

অস্ট্রিয়ার সৌন্দর্য প্রতিযোগিতার সাবেক বিজয়ী লুসিয়া সিসিক মারা গেছেন। হৃদরোগের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর মাত্র ২২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অল্প বয়সেই সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান লুসিয়া। ‘মিস অস্ট্রিয়া’ খেতাব অর্জনের মধ্য দিয়ে দেশের সৌন্দর্যজগতে নিজের অবস্থান তৈরি করেছিলেন তিনি।

তবে সাফল্যের পাশাপাশি জীবনের শেষ সময়ে গুরুতর হৃদরোগের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। চিকিৎসা ও দীর্ঘ সংগ্রামের পরও শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানতে হলো এই তরুণীকে।

লুসিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অস্ট্রিয়ার সৌন্দর্য অঙ্গনসহ বিভিন্ন মহলে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২২ বছর বয়সে তার এমন আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করছেন পরিচিতজন ও অনুরাগীরা।