ঢাকা, শনিবার ১৯, সেপ্টেম্বর ২০২৬ ১৮:২১:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিল্পকলা একাডেমিতে অরণি বিদ্যালয়ের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

প্রদর্শনীর একটি অংশ। ছবি: উইমেননিউজ২৪

প্রদর্শনীর একটি অংশ। ছবি: উইমেননিউজ২৪

অরণি বিদ্যালয়ের (ধানমন্ডি) বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মঞ্চে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ‘ডাকঘর’ মঞ্চস্থ করা হয়।

আয়োজকদের সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের আগেই দর্শক ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মূল মঞ্চ প্রাঙ্গণ।

অনুষ্ঠানের সার্বিক প্রযোজনায় ছিল ধানমন্ডির অরণি বিদ্যালয়। এছাড়া বিশেষ কৃতজ্ঞতায় ছিলেন জায়তুন সায়েফ ও নিনা ভূঁইয়া।

প্রদর্শনীতে শিক্ষার্থীদের অভিনয় দর্শকদের বিপুল প্রশংসা অর্জন করেছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করা কুশীলবদের মধ্যে ছিলেন— অদ্রি ধীরোদাত্ত (অমল), সায়ন সৌভিক (ঠাকুরদা ও মোড়ল), অনিকেত বিশ্বাস নিলয় (কবিরাজ), ঋদ্ধ (মাধব দত্ত ও দইওয়ালা), সৌভিক আয়ান মুগ্ধ (মোড়ল), লাবণ্য (সুধা ও প্রহরী) এবং আকিব বাসার মুগ্ধ (রাজদূত ও ছেলের দল)।

এ ছাড়া কাঠবিড়ালী ও ছেলের দলের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে অদ্বিতীয়া বণিক (নন্দিনী), ওয়ানিয়া হোসেন, অঙ্কোলিকা বিশ্বাস, আনায়া আহসান খান, নাদিয়া জাহাঙ্গীর, অপার স্বপ্নীল, অর্চিতা সরকার অহনা, আলিফ নূর আলো, শেহরান রহমান শেহজাদ, আরিশা আনজুম ফারহা, সৈয়দ মহসিউল হক (জুবিন) এবং সিদরাতুল মুনতাহা প্রজ্ঞা।