ঢাকা, বুধবার ২৩, সেপ্টেম্বর ২০২৬ ৪:৫৮:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুর্গাপূজা আগে ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

‘আন্ধার’ সিনেমার দৃশ্য।

‘আন্ধার’ সিনেমার দৃশ্য।

ঢালিউডে মুক্তির আগেই আলোচনায় থাকা সিনেমা ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। পোস্টার ও টিজার প্রকাশের পর সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বেড়েছে। নির্মাতারা জানিয়েছিলেন, অক্টোবরে প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি। তবে সম্প্রতি প্রচারণায় কিছুটা নীরবতা দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে ‘আন্ধার’ মুক্তি পাবে কি না, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
 
বিষয়টি নিয়ে নির্মাতা রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুক্তির তারিখের বিষয়ে প্রযোজকদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে সিনেমাটির অন্যতম চিত্রনাট্যকার ও প্রযোজক শাকিব চৌধুরী জানান, আপাতত অক্টোবরেই মুক্তির ঘোষণা রয়েছে। তারিখে কোনো পরিবর্তন এলে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
 
তবে ঠিক কোন দিনে সিনেমাটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না নির্মাতারা। শাকিব চৌধুরীর ভাষ্য, ‘আন্ধার’ দেশের দর্শকদের জন্য নতুন ধরনের একটি সিনেমা। তাই তাড়াহুড়ো করে কাজ শেষ না করে প্রয়োজনীয় সময় নিয়ে সিনেমাটি প্রস্তুত করা হচ্ছে। বিশেষ করে ভিএফএক্সের কাজ এখনো চলছে।

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি। এছাড়াও রয়েছেন মোস্তাফা মনওয়ার, আফসানা মিমি, ফররুখ আহমেদ রেহান ও গাজী রাকায়েতসহ আরও অনেকে। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন শাকিব চৌধুরী, সাইদুস সালেহীন সুমন ও আদনান আদিব খান।
 
ইতোমধ্যে সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। শুধু পর্দায় নয়, ‘আন্ধার’-এর গল্প এবার বইয়ের পাতাতেও আসছে। একই নামে উপন্যাসটি লিখছেন ওয়াসি আহমেদ, যা প্রকাশ করবে আফসার ব্রাদার্স।