ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ২১:৪৭:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৩০ অক্টোবর ২০২৬ শুক্রবার

ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা

ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা

নজরুল বর্ষ উপলক্ষে ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জমজমাট লোকজ সাংস্কৃতিক মেলা। মেলার আয়োজনে গ্রামীণ ঐতিহ্য ও লোকসংস্কৃতির নানা পরিবেশনা স্থান পেয়েছে।

এই বর্ণাঢ্য আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

মেলা উদযাপন সম্পর্কে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের মাটি ও মানুষের কৃষ্টি-কালচারকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং লোকসংস্কৃতির ঐতিহ্য টিকিয়ে রাখতে জেলা প্রশাসনের এই ক্ষুদ্র প্রয়াস। এই আয়োজনের মধ্য দিয়ে সাধারণ মানুষ গ্রামীণ সংস্কৃতির শেকড়ের সন্ধান পাবে এবং দুই দিনব্যাপী এই উৎসবে সবাই আনন্দ উপভোগ করবেন বলে আমরা আশা করছি।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিন শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় গুরু-শিষ্যের পালা গান এবং রাত ৮ টায় কুদ্দুছ বয়াতির মনোজ্ঞ পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়া উৎসবের দ্বিতীয়দিন শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় পরিবেশিত হবে মৈমনসিংহ গীতিকার অমর সৃষ্টি 'মহুয়া' গীতি নৃত্যনাট্য ও লোকজ নৃত্য।